Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে ১৫ লক্ষ টাকা খোয়ালেন মহিলা

সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে ১৫ লক্ষ টাকা খোয়ালেন মহিলা
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শেয়ার বাজারে বিনিয়োগের নাম করে এক মহিলার ১৫ লক্ষের বেশি টাকা প্রতারণা করল সাইবার প্রতারকেরা। জানা গিয়েছে, শিলিগুড়ির মাটিগাড়া এলাকার বাসিন্দা সুমা রঙ্গাপ্পা চলতি বছরের প্রথম থেকে সোশ্যাল মিডিয়ায় পাওয়া একটি অ্যাপের মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ করতে থাকেন। প্রথমদিকে সময়মতো মুনাফার টাকাও দিয়ে যাচ্ছিল ওই অ্যাপটি। কিন্তু সম্প্রতি অ্যাকাউন্টে থাকা সব টাকা আটকে দেয় অ্যাপ কর্তৃপক্ষ। ফেরত চাইলে আরও ২৫ লক্ষ টাকা জমা করার জন্য চাপ দেওয়া হয়। এরপরেই মহিলা বুঝতে পারেন তিনি প্রতারকদের খপ্পরে পড়েছেন। বিষয়টি নিয়ে গত ২৪ ডিসেম্বর শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ