Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতার প্রচারে ‘মহল্লা মিটিং’ বীজপুর থানার

এলাকাবাসীকে সাইবার ক্রাইম সহ বিভিন্ন অপরাধ সম্পর্কে সচেতন করে তুলতে ওয়ার্ডে ওয়ার্ডে ‘মহল্লা মিটিং’ শুরু করেছে বীজপুর থানা। গত রবিবার পর্যন্ত এ ধরনের সাতটি সভা হয়েছে। সভাগুলিতে সাইবার ক্রাইমের বিভিন্ন দিক সম্পর্কে সকলকে বোঝানো হয়।

সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতার প্রচারে ‘মহল্লা মিটিং’ বীজপুর থানার
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি বারাকপুর: এলাকাবাসীকে সাইবার ক্রাইম সহ বিভিন্ন অপরাধ সম্পর্কে সচেতন করে তুলতে ওয়ার্ডে ওয়ার্ডে ‘মহল্লা মিটিং’ শুরু করেছে বীজপুর থানা। গত রবিবার পর্যন্ত এ ধরনের সাতটি সভা হয়েছে। সভাগুলিতে সাইবার ক্রাইমের বিভিন্ন দিক সম্পর্কে সকলকে বোঝানো হয়। বলা হয়, কোন ব্যাঙ্ক বা পুলিসের নাম করেও ফোন এলেও, তাকে যেন গুরুত্ব না দেওয়া হয়। পুলিস অফিসারদের মোবাইল নম্বর বাসিন্দাদের দেওয়া হয়। এমন কোনও ঘটনা ঘটলে দ্রুত তাঁদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। 
Advertisement
এছাড়া বারাকপুর পুলিস কমিশনারেটের পক্ষ থেকে প্রতিটি থানায় পুলিস বন্ধু, সাইবার বন্ধু এবং উইমেন হেল্প ডেস্ক চালু করা হয়েছে। মানুষ যাতে এই সব উদ্যোগের সুযোগ নিতে পারে, সেজন্য এই মহল্লা মিটিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে বোঝানো হয়। প্রতিটি বৈঠকে থাকছেন স্থানীয় কাউন্সিলাররা। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ