সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার সমাজনগরের শ্যুটআউট কাণ্ডে ধৃত মনোজ বন্দ্যোপাধ্যায়ের ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার পুলিস ধৃতকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য বলেন, আদালত ধৃতকে ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে। তদন্তে অনেক কিছু সূত্র মিলেছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় কৌশল্যা মাহাতকে গুলি করার ঘটনায় অভিযুক্ত বিশ্বদীপ দাসেরও মৃত্যু হয়। পরে মৃত যুবকের শাগরেদ মনোজকে আলিপুরদুয়ারের বাবুপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
এদিন সমাজপাড়ায় যান প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সৌরভ বলেন, শ্যুটআউটের ঘটনায় পুলিসের তদন্ত সঠিক পথেই এগচ্ছে।
এদিন সমাজপাড়ায় যান প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সৌরভ বলেন, শ্যুটআউটের ঘটনায় পুলিসের তদন্ত সঠিক পথেই এগচ্ছে।