সংবাদদাতা, তপন: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং তপনের বিধায়ক বুধরাই টুডুর উদ্যোগে বিশেষভাবে সক্ষমদের জন্য সহায়তা শিবির করা হল। বৃহস্পতিবার তপন হিন্দু মিলন মন্দিরে এই শিবিরে প্রায় চারশো মানুষ সহায়তা নিতে আসেন।
Advertisement
সাংসদ ও বিধায়ক তহবিল থেকে আগামী দিনে তাঁদের ট্রাই সাইকেল সহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী দেওয়া হবে। বিধায়ক বলেন, আজ নাম নথিভুক্ত করা হল। খুব শীঘ্রই তাঁদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হবে।



