হীরের গয়নার এক্সক্লুসিভ ব্র্যান্ড ‘গ্লিটারিয়া— এভরিডে ডায়মন্ডস ফর ইউ ’-এর সূচনা করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স।’ এই উপলক্ষ্যে সম্প্রতি এক ফ্যাশন শো-র আয়োজন করে সংস্থা। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর এক্সক্লুসিভ নকশার হীরের গয়না পরে র্যাম্পে হাঁটেন সাতজন মডেল। ফ্যাশন শোয়ের মোট তিনটি রাউন্ড ছিল। প্রতিটি রাউন্ড নারীদের কর্মজীবন, খেলাধুলো ও পার্টির জন্য নির্দিষ্ট করা হয়েছিল। শেষ পর্বে মডেলদের সঙ্গে পা মিলিয়ে র্যাম্পে হেঁটে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর রূপক সাহা ও অর্পিতা সাহা ‘গ্লিটারিয়া’-র নতুন কালেকশন সকলের সামনে তুলে ধরেন। শিল্পী সুজয় ভৌমিক ও সামান্থা এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশীষ কুমার। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন পরার মতো হীরের গয়নার এক্সক্লুসিভ আধুনিক নকশা মিলবে এখানে। হীরের দামও সাধ্যের মধ্যে ও প্রতিটি গয়না আইজিআই দ্বারা পরীক্ষিত। এছাড়া পাবেন লাইফটাইম এক্সচেঞ্জ ও গ্যারান্টিযুক্ত বাই-ব্যাক পলিসি। হীরের গয়নার এক্সচেঞ্জে হীরের মূল্য ১০০ শতাংশই পাবেন। সেইসঙ্গে আজীবন বিনামূল্যে অলঙ্কার পালিশ করা ও অন্যান্য পরিষেবার সুযোগও মিলবে। এই উপলক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ‘বিশেষ উদ্বোধনী অফার’ পাবেন গ্রাহকরা। অফারে হীরের গয়নার ক্ষেত্রে ১০০ শতাংশ মজুরি ছাড় পাবেন। সোনার গয়নার মজুরিতে ১৫ শতাংশ ছাড়। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া মেগা লাকি ড্র-তে থাকছে হীরের নেকলেস ও তিনটি হিরের নেকচেন জেতার সুযোগ। রূপক সাহা বলেন, ‘প্রথমে পরীক্ষামূলকভাবে হীরের গয়নার এক্সক্লুসিভ কালেকশনের বার্ষিক প্রদর্শনী হিসেবে ‘গ্লিটারিয়া’-র সূচনা হয়। এই উদ্যোগ সকলের মনে এত জায়গা করে নেয় যে আমরা গ্লিটেরিয়া-কে ‘এভরি ডে ডায়মন্ড জুয়েলারি’ ব্র্যান্ড হিসাবে চালু করতে উৎসাহিত হই।’ আর এক ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, ‘এই বিশেষ আয়োজনের মাধ্যমে সকলের কাছে অফার পৌঁছানোর চেষ্টা করা হয়েছে।’ অফারটি কলকাতা (গড়িয়াহাট, বেহালা আর বারাসাত) ও ত্রিপুরার (আগরতলা, উদয়পুর আর ধর্মনগর) সব শোরুমে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।



