Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিয়ালের কামড়ে জখম পাঁচ

শিয়ালের কামড়ে জখম পাঁচ
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের মাটিয়ারি এলাকায় শিয়ালের কামড়ে জখম পাঁচজন। আহতরা হলেন আকতারা খাতুন, রেখা খাতুন, ওবায়দুর রহমান, সামরাত বেওয়া ও ওমর ফারুক। 
Advertisement
বুধবার সকালে মাঠে গিয়েছিলেন তাঁরা। আচমকা কয়েকটি শিয়াল তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় পাঁ চজনই জখম হয়েছেন। তাঁদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসেন। শিয়ালের দল জঙ্গলের দিকে পালিয়ে যায়। জখমদের মশালদহ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়। তবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
সম্পর্কিত সংবাদ