Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্যালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, ধৃত জামাইবাবু

শ্যালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, ধৃত জামাইবাবু
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, হবিবপুর: এক নাবালিকা শ্যালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তার জামাইবাবুর বিরুদ্ধে। নাবালিকার পরিবারের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত মেয়েকে ঘরে নিয়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশে হাত দেয়। সেসময় হঠাৎ বড় মেয়ে ঘরে ডুকে পড়লে হাতেনাতে ধরা পড়ে বিষয়টি। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগের ভিত্তিতে হবিবপুর থানার পুলিস অভিযুক্ত জামাইবাবুকে রবিবার রাতেই গ্রেপ্তার করেছে। হবিবপুর থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ