সংবাদদাতা, কাঁথি: শ্যালিকাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হল জামাইবাবু। উদ্ধার করা হয়েছে শ্যালিকাকে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুমনকুমার মহেশ। তার বাড়ি ভূপতিনগরের রাধাপুর এলাকায়। জানা গিয়েছে, বছর তিনেক আগে গ্রামেই বিয়ে করেছিল সুমন। বছর খানেকের বেশি হল, স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না সুমনের। পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ন’ মাস ধরে বাপের বাড়িতে রয়েছেন। এই পরিস্থিতিতে শ্যালিকার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সুমনের। ১৮ ফেব্রুয়ারি শ্যালিকাকে নিয়ে পালানোর অভিযোগ ওঠে সুমনের বিরুদ্ধে। এদিকে ছোট মেয়ে নিখোঁজ হওয়ায় বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেন। বুধবার মাধাখালি থেকে অপহরণকারী সুমনকে গ্রেপ্তার এবং তার শ্যালিকাকে উদ্ধার করা হয়। শুক্রবার শ্যালিকাকে কাঁথি আদালতে তোলা হয়। বিচারক তাঁর গোপন জবানবন্দি রেকর্ড করেন। বৃহস্পতিবার সুমনকে আদালতে তোলা হয়েছিল। বিচারক তার জামিন মঞ্জুর করেন।



