Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শীতের রাতে জলঙ্গি সীমান্ত দিয়ে গোরু ও মোষ পাচার সক্রিয়

শীতের রাতে জলঙ্গি সীমান্ত দিয়ে গোরু ও মোষ পাচার সক্রিয়
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: কয়েকবছর ধরে মুর্শিদাবাদ জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে গোরু পাচার বন্ধ ছিল। সম্প্রতি ফের পাচারকারীরা মাথাচাড়া দিয়েছে। শীতের রাতে জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গোরু ও মোষ পাচার শুরু করেছে তারা। মঙ্গলবার রাতে জলঙ্গির চরভদ্রা বর্ডার আউটপোস্ট এলাকায় ফের পাচার রুখে দেন বিএসএফ জওয়ানরা। ঘটনায় দু’টি মোষ উদ্ধার হয়েছে।
Advertisement
বিএসএফ জানিয়েছে, এদিন রাতে চরভদ্রা আউটপোস্টে জওয়ানরা টহল দিচ্ছিলেন। সন্ধ্যা নামার পর অন্ধকার ও কুয়াশার সুযোগ নিয়ে কয়েকজন পাচারকারী বাংলাদেশের দিকে দু’টি মোষ নিয়ে যাওয়ার চেষ্টা করে। জওয়ানরা ধাওয়া করলে পাচারকারীরা মোষ রেখে গ্রামের ভিতরে পালিয়ে যায়। বিএসএফ মোষ দু’টিকে উদ্ধার করেছে। জলঙ্গি সীমান্ত এলাকায় প্রায় প্রতি রাতেই পাচারকারীরা গোরু ও মোষ পাচারের চেষ্টা চালাচ্ছে।
বিএসএফের এক আধিকারিক বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রুখতে আমরা কঠোর পদক্ষেপ করছি। এতে অপরাধীরা বেকায়দায় পড়ে গিয়েছে। কোনও অবস্থাতেই আমাদের এলাকা দিয়ে আর চোরাচালান হতে দেব না। মঙ্গলবারও আমরা দু’টি মোষ উদ্ধার করেছি।
সম্পর্কিত সংবাদ