Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শীতলকুচিতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ, ক্ষোভ

শীতলকুচিতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ, ক্ষোভ
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: রাস্তার কাজে অনিয়মের অভিযোগ তুললেন স্থানীয়রা। সোমবার ঘটনাটি ঘটেছে মধ্য শীতলকুচি গ্রামের বাঁশকাঝাড় এলাকায়। স্থানীয় বাসিন্দা অশোক সিংহের অভিযোগ, গান্ধীপাঠাগার মোড় থেকে চানঘাট পর্যন্ত প্রায় ১৯০০ মিটার পাকা রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। কিন্তু এই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ঠিকাদারি সংস্থাকে শিডিউল অনুযায়ী কাজ করার দাবি জানালেও, তারা ঠিকভাবে কাজ করছে না। সঠিকভাবে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন বাসিন্দারা। এবিষয়ে শীতলকুচি পঞ্চায়েতের প্রধান পাপড়ি বর্মন বলেন, বিষয়টি বাসিন্দারা আমাকে জানাননি। খোঁজ নিয়ে দেখব।
Advertisement
সম্পর্কিত সংবাদ