সংবাদদাতা, শীতলকুচি: শনিবার শীতলকুচিতে অটো উল্টে জখম হলেন চারজন। ঘটনাটি ঘটেছে শীতলকুচি-মাথাভাঙা রাজ্যসড়কে বিডিও অফিস সংলগ্ন এলাকায়। স্থানীয়রা জানান, এদিন দ্রুতগতিতে অটোটি মাথাভাঙা থেকে শীতলকুচির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় চালক, দুই মহিলা যাত্রী ও এক শিশুকন্যা জখম হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিস। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।



