Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শীতলকুচিতে নাবালিকা উদ্ধার

শীতলকুচিতে নাবালিকা উদ্ধার
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: শনিবার রাতে এক নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠাল শীতলকুচি থানার পুলিস। কয়েকদিন আগে বড় কৈমারি পঞ্চায়েতের শিবপুর চৌপথীর এক নাবালিকার পরিবার লিখিত অভিযোগ জানায়। ঘটনার তদন্তে নেমে শনিবার রাতে শীতলকুচি পঞ্চায়েতের রথেরডাঙার এক যুবকের বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিস। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, এদিন রাতেই নাবালিকাকে উদ্ধার করে কোচবিহার হোমে পাঠানো হয়েছে। যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত চলছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ