Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শীতলকুচিতে গ্রেপ্তার ১৭

শীতলকুচিতে গ্রেপ্তার ১৭
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: মঙ্গলবার বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ১২ জনকে গ্রেপ্তার করল শীতলকুচি থানার পুলিস। পাশাপাশি পূর্ব শীতলকুচি গ্রামে জুয়ার আসরে হানা দিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ১১০০ টাকা বোর্ড মানিও উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, এদিন দিনভর ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো বলেন, এদিন মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ