সংবাদদাতা, শীতলকুচি: শুক্রবার দিনভর অভিযানে ১৮ বিঘা গাঁজা খেত নষ্ট করল শীতলকুচি পুলিস। এদিন শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি পঞ্চায়েতের পঞ্চারহাট এলাকায় অভিযান হয়। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানিয়েছেন, অবৈধ গাঁজা চাষ রুখতে ধারাবাহিকভাবে ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান হচ্ছে।



