সংবাদদাতা, শীতলকুচি: রবিবার ট্যাবলো সহ শোভাযাত্রার মাধ্যমে শীতলকুচি কলেজের রজতজয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান শুরু হল। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিখিলচন্দ্র রায়। প্রথমদিন কলেজের স্মরণিকা প্রকাশ, পদ্মশ্রী ও বঙ্গরত্নপ্রাপ্ত শিল্পী মঙ্গলাকান্ত রায়ের সারিন্দা, জ্যোতির্ময় সেনের রবীন্দ্রসঙ্গীত প্রভৃতির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।



