Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শীত পড়তেই করিমপুরে শুরু হয়ে গিয়েছে নানা ক্রীড়া প্রতিযোগিতা

শীত পড়তেই করিমপুরে শুরু হয়ে গিয়েছে নানা ক্রীড়া প্রতিযোগিতা
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, করিমপুর: শীতকালীন খেলাধুলায় মেতে উঠেছে করিমপুর। মঙ্গলবার করিমপুর রেগুলেটেড মাঠে অনুষ্ঠিত হল করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থা আয়োজিত অ্যাথলেটিক প্রতিযোগিতা। অ্যাথলেটিক মিট-এ এদিন করিমপুর জোনের ক্লাবের বালক, বালিকা, মহিলা ও পুরুষ বিভাগের ৭৩ জন প্রতিযোগী অংশ নেয়। এদিন ৬০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার ও ৮০০ মিটার দৌড়, লোহবল নিক্ষেপ, দৈর্ঘ্য লম্ফন অনুষ্ঠিত হয়। ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই মিটে এলাকার প্রতিভাবান খেলোয়াড়েরা উঠে আসতে পারবে সেইদিকে নজর রেখে নদীয়া জেলা ক্রীড়া সংস্থা প্রতিটি জোনাল অ্যাথলেটিক মিট-এর আয়োজন করা হয়েছে। আজকের প্রতিটি ইভেন্টে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী খেলোয়াড়েরা জেলা মিটে অংশ গ্রহণ করতে পারবে। এছাড়াও এক সপ্তাহের মধ্যে করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় জুনিয়র ও সিনিয়র ফুটবল লিগ এবং ফেব্রুয়ারির শুরুতে জুনিয়র, সিনিয়র ক্রিকেট লিগ, ব্যাডমিন্টন লিগ, ভলিবল লিগ শুরু হচ্ছে। প্রথমদিকে বিভিন্ন কারণে বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে এই জুনিয়র ফুটবল লিগের খেলা‌। এবারের জুনিয়র লিগে ও সিনিয়র লিগে মোট চারটি করে দল অংশ নেবে। সিনিয়র ও জুনিয়র ক্রিকেট লিগে ছয়টি দল অংশগ্রহণ করেছে‌। ভলিবল লিগে আটটি দল এবং ব্যাডমিন্টন লেগে ৩২টি দল অংশগ্রহণ করছে। করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থা ছাড়াও করিমপুরের বিভিন্ন এলাকায় ও গ্রাম পঞ্চায়েতের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে। চলছে বিভিন্ন সংস্থার ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্ট। এছাড়াও শীতের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক বিদ্যালয়ের সার্কেল স্পোর্টস, অঞ্চল স্পোর্টস, গ্রাম পঞ্চায়েত স্পোর্টস এবং বেসরকারি বিদ্যালয় স্পোর্টস। করিমপুর মার্কেট ময়দানে চলছে সিএবি’র ক্রিকেট় কোচিং ক্যাম্প। করিমপুর অ্যাথলেটিক কোচিং ক্যাম্পে ৭৫ জন  ছেলে ও মেয়ে অনুশীলন করছে এবং ফুটবলার কোচিং ক্যাম্পে ৩৫ জন ছেলে অনুশীলন করছে। ক্রীড়া সংস্থার ভাইস চেয়ারম্যান সুজিত বিশ্বাস জানান, আঞ্চলিক ক্রীড়া সংস্থা বিভিন্ন লিগ প্রতিযোগিতার মাধ্যমে বছরভর এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের তুলে নিয়ে আসার প্রয়াস চালিয়ে যাচ্ছে। করিমপুর ১ ও ২ ব্লকের চারটে থানা এলাকার ছেলে মেয়েরা যাতে বিভিন্ন খেলা করার সুযোগ পায় এবং প্রতি বছর এইসব প্রতিযোগিতা ও টুর্নামেন্ট থেকে প্রচুর নতুন খেলোয়াড় উঠে আসে‌।a
Advertisement
সম্পর্কিত সংবাদ