Bartaman Logo
২৭ মে, ২০২৬

শাস্ত্রীয় নৃত্যোৎসব

শাস্ত্রীয় নৃত্যোৎসব
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
কত্থক নৃত্যশিল্পী পারমিতা মৈত্রর পরিচালনায় নৃত্যাঙ্গন কত্থক কেন্দ্র সম্প্রতি পণ্ডিত বিরজু মহারাজের উদ্দেশে নিবেদিত তাদের ‘শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক নৃত্য উৎসবের পঞ্চম সংস্করণের আয়োজন করেছিল। আইসিসিআর-এ দু’দিন ধরে শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীতের অনুষ্ঠান উপভোগ করেন দর্শক। শাশ্বতী সেন, গুরু রতিকান্ত মহাপাত্র, মৈত্রেয়ী পাহাড়ি, সন্তুর বাদক পণ্ডিত বিপুল কুমার রায়, তবলা বাদক পণ্ডিত গৌরী শঙ্কর কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন। উৎসবে প্রায় ১৭৫ জন তরুণ শিল্পী অংশগ্রহণ করেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ