হাওড়া শরৎ সদনে সম্প্রতি ‘গুঞ্জ’ শীর্ষক শাস্ত্রীয় সন্ধ্যার সাক্ষী থাকলেন দর্শক। সূচনায় শিব বন্দনা কত্থকের মাধ্যমের উপস্থাপনা করেন শিখা ভট্টাচার্য এবং রীতা ঘোষ। ভরতনাট্যমের মাধ্যমে শিবস্তুতি করেন তাঁদের ছাত্রছাত্রীরা। কখনও নাচের মাধ্যমে গণেশ বন্দনা, কখনও বা বাঁশির সুর, উপস্থিত দর্শককে মুগ্ধ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হোরিখেলা’ উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।



