পণ্ডিত ধ্রুবতারা যোশী ও উস্তাদ বিলায়েৎ খাঁয়ের স্মরণে সম্প্রতি বিড়লা অ্যাকাডেমি সভাগৃহে এক মনোজ্ঞ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ধ্রুবতারা অ্যাকাডেমি অব সেতার আয়োজিত এই অনুষ্ঠানে গুরুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তাঁদের সুযোগ্য ছাত্রছাত্রীরা। ইমদাদখানি ঘরানার শিল্পী আমজাদ হোসেন সেতারে ‘মিয়া কি টোডি’ পরিবেশন করেন। কাজল চট্টোপাধ্যায় সেতারে ‘ইমনি বিলাবল’, ‘আলাপ বিলম্বিত’ ও দ্রুত এবং বালায় রাগটির রূপ পরিস্ফুট করেন। এরপর ভৈরবী, ঠুংরি, এবং উস্তাদ এনায়েত খাঁয়ের বন্দিশ বাজিয়ে অনুষ্ঠান শেষ করেন।
কলি ঘোষ



