Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শেষ ওভারে জিতল মুম্বই  

শেষ ওভারে জিতল মুম্বই
 
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেঙ্গালুরু: মহিলাদের প্রিমিয়ার লিগে রুদ্ধশ্বাস ম্যাচে জয় মুম্বই ইন্ডিয়ান্সের। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চার উইকেটে হারালেন হরমনপ্রীত কাউররা। প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু সাত উইকেট হারিয়ে তোলে ১৬৭ রান। জবাবে এক বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় মুম্বই (ছয় উইকেটের বিনিময়ে ১৭০ রান)। ৪৩ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এলিসে পেরি। ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা ১৩ বলে করেন ২৬। বাংলার রিচা ঘোষও হারালেন বড় ইনিংসের সুযোগ। ড্যানি ওয়াট-হজ (৯), জিওর্জিয়া ওয়্যারহ্যামদের (৬) ব্যর্থতা অবশ্য ঢেকে দিলেন পেরি। জবাবে শুরুটা ভালো না হলেও মিডল অর্ডার শক্ত হাতে হাল ধরে। অধিনায়ক হরমনপ্রীতের ৫০ রান দলের জয়ের ভিত  তৈরি করে দিয়েছিল। সঙ্গ দিয়েছিলেন ন্যাট স্কিভার-ব্রান্ট (৪২)। শেষ পর্বে অমনজ্যোৎ কাউরের অপরাজিত ৩৪ রানের ইনিংস জয়ের ঠিকানায় পৌঁছে দেয় মুম্বইকে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ