Bartaman Logo
১০ জুন, ২০২৬

শেষ হল উদ্ধারকাজ, উত্তরাখণ্ডে তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮

শেষ হল উদ্ধারকাজ, উত্তরাখণ্ডে তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দেরাদুন, ২ মার্চ: বাড়ছিল উদ্বেগ। অবশেষে আশঙ্কাই সত্যি হল। বাঁচানো গেল না তুষারধসে নিখোঁজ হাওয়া চার শ্রমিককে। আজ, রবিবার চারজনের দেহ উদ্ধার করেছন ভারতীয় সেনার জওয়ানরা। শেষ হয়েছে উদ্ধারকাজও।
Advertisement
শুক্রবার ভোর সাড়ে পাঁচটা থেকে ছ’টার মধ্যে মানা ও বদ্রীনাথের মধ্যে বিআরও ক্যাম্পে তুষার ধস আছড়ে পড়ে। এর ফলে আটটি কন্টেইনার ও ছাউনির নীচে থাকা ৫৫ জন কর্মী আটকে পড়েছিলেন। শুক্রবারই তাঁদের মধ্যে ৩৩ জনকে উদ্ধার করা হয়। শনিবার সকালে আকাশ কিছুটা পরিষ্কার হতেই জোর কদমে তল্লাশি শুরু করে সেনা ও আইটিবিপির উদ্ধারকারী দল। শনিবার পর্যন্ত ৫০ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। পরে তাঁদের মধ্যে চারজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আজ, রবিবার সকাল থেকে নতুন উদ্যমে শুরু হয় তল্লাশি অভিযান। সাহায্য নেওয়া হয় স্নিফার ডগ ও হেলিকপ্টারের। উদ্ধারকারীদের তিনটি দল সর্বক্ষণ নজরচারি চালায়। এর পাশাপাশি উদ্ধারকাজে গতি আনতে দিল্লি থেকে আনা হয় গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার (জিপিআর)। সেগুলি বিপর্যয় স্থলে পৌঁছে দিতে দেরাদুনে প্রস্তুত রাখা হয় একটি এমআই-১৭ হেলিকপ্টারও। এদিন সকাল থেকে চামোলিতে আকাশ ছিল রৌদ্রজ্বল। এর ফলে স্বস্তিতেই ছিল প্রশাসন। এতে উদ্ধারকাজে সুবিধা হবে বলে জানান চামোলির জেলাশাসক সন্দীপ তিওয়ারি। এদিন দুপুরের পরই নিখোঁজ ওই চার শ্রমিকের দেহ উদ্ধার হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ