সংবাদদাতা, কুমারগ্রাম: বৃহস্পতিবার শেষ হল কুমারগ্রাম ব্লকের বারোবিশার বিবেকানন্দ ক্লাব আয়োজিত ৫৫তম বর্ষ কালীপুজো উপলক্ষ্যে আয়োজিত মেলা। বারোবিশা হাইস্কুল মাঠে ১৪ দিন মেলা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্করকুমার ঘোষ বলেন, মেলায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও অসম ও ভুটান থেকেও মানুষ এসেছিলেন।



