সংবাদদাতা, শীতলকুচি: সোমবার শীতলকুচি কলেজের রজত জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান শেষ হল। এদিন ‘মাছি’ নাটকটি উপস্থাপন করেন কলেজের পড়ুয়ারা। রাজবংশী ও মেচ, বোড়ো জনজাতির বিভিন্ন নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান দেখতে ভিড় ছিল চোখে পড়ার মত। নীলাঞ্জনা রায়ের সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে দু›দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।



