Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শেষ চারে ওয়াইএমএ

শেষ চারে ওয়াইএমএ
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: করণ রাইয়ের হ্যাটট্রিকে অনায়াসে জিতল ওয়াইএমএ। বৃহস্পতিবার শিলিগুড়ি প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের গ্রুপের শেষ ম্যাচে ৩-০ গোলে এসএসবি’কে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল ওয়াইএমএ। এদিন গ্রুপ-বি থেকে শেষ চারে পৌঁছানোর জন্য এসএসবি’কে জিততেই হতো। ওয়াইএমএ’র দরকার ছিল এক পয়েন্ট। এই অঙ্কে এদিন দু’দল মাঠে নামলেও এসএসবি সেভাবে ওয়াইএমএ কে চাপে বা পরীক্ষায় ফেলতে পারেনি। করণ রাইয়ের হ্যাটট্রিকেই সহজেই জয় পেল ওয়াইএমএ। ম্যাচের সেরা ফুটবলার হয়েছেন করণ রাই। এদিকে এই প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের গ্রুপ -এ থেকে শেষ চারে পৌঁছছে বিবেকানন্দ ক্লাব ও নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাব। বি-গ্রুপ থেকে আগেই শেষ চারে পৌঁছে গিয়েছে দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন। মোট ১০টি দলকে দু’টি গ্রুপে ভাগ করে গত ২৩ নভেম্বর থেকে শুরু হয় এই প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ।
Advertisement
সম্পর্কিত সংবাদ