সংবাদদাতা, চাঁচল: বিশেষভাবে সক্ষমদের শংসাপত্র দেওয়া হল। বুধবার মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে শিবির করে শংসাপত্র দেওয়া হয়। শিবিরে ছিলেন পরীক্ষক মন্ময় মুখোপাধ্যায়, চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুমিত তালুকদার, চাঁচল ১ ব্লক স্বাস্থ্য আধিকারিক আখতার হোসেন ও চাঁচল ১ ব্লকের সেকেন্ড মেডিক্যাল অফিসার শুভাশিস বড়ুয়া প্রমুখ।
Advertisement
এদিন শিবিরে ৩৫১ জন হাজির হন। শারীরিক পরীক্ষা ও নথি পর্যালোচনা করে ২৪৯ জনকে শংসাপত্র দেওয়া হয়েছে। শিবির পরিদর্শনে যান চাঁচলের মহকুমাশাসক শৌভিক মুখোপাধ্যায় সহ অন্য আধিকারিকরা।



