সংবাদদাতা, কালিয়াগঞ্জ: জেলা শিশুসুরক্ষা ইউনিটের উদ্যোগে শিশুশ্রম বন্ধ সহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক শিবির হল হেমতাবাদে।
Advertisement
মঙ্গলবার দুপুরে হেমতাবাদ বাসস্ট্যান্ডে কর্মসূচিটি হয়। এর মাধ্যমে শিশুশ্রম বন্ধ, শিশু পাচার, বাল্যবিবাহ রুখতে সচেতন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শিশুসুরক্ষা ইউনিটের আধিকারিক অরূপ দে, চাইল্ড হেল্পলাইন কেস ওয়ার্কার আক্তারুল ইসলাম, শিশু কল্যাণ সমিতির জেলা সদস্য রথীন রায়। জেলা শিশু সুরক্ষা ইউনিটের আধিকারিক অরূপ দে বলেন, জেলা থেকে শিশুদের শ্রমিক হিসেবে যাতে অন্যত্র স্থানান্তরিত করা না হয় তার জন্যই সকলকে সচেতন করা হল। জেলায় শিশু পাচারের কোনও তথ্য নেই। তবে শিশুশ্রমিক বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। তা রুখতে হবে।



