Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিশুকন্যার মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা জলপাইগুড়ির লাটাগুড়িতে

শিশুকন্যার মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা জলপাইগুড়ির লাটাগুড়িতে
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দেড় মাসের শিশুকন্যার মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা জলপাইগুড়ির লাটাগুড়ির ক্রান্তি মোড়ে। শিশুটির মা কবিতা রায়ের অভিযোগ, গতকাল, বুধবার ক্রান্তি মোড় এলাকার একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তাঁর সন্তানকে ভ্যাকসিন দেওয়া হয়। সেই সময় শিশুটি পুরোপুরি সুস্থ ছিল। এরপর রাতে তার জ্বর আসে। জ্বরের ওষুধ খাওয়ান কবিতা দেবী। কিছুক্ষণ পর শিশুটি জোরে হাঁচি দেয়। সেই সময় তার নাক মুখ দিয়ে কফ ও রক্ত বেরিয়ে আসে। এই ঘটনার পরেই শিশুটি ঝিমিয়ে পড়ে। তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করে কবিতা দেবী শিশুটিকে জলপাইগুড়ি মেডিক্যালের মাদার অ্যান্ড চাইল্ডহাবে নিয়ে আসেন। কিন্তু সেখানে গিয়ে দুঃসংবাদ পান তিনি। কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ভ্যাকসিন দেওয়াতেই কোনও গন্ডগোল হয়েছে। ঘটনার প্রতিবাদে লাটাগুড়ির ক্রান্তি মোড় এলাকায় অবরোধ শুরু হয়েছে। এই বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা অবশ্য মুখ খুলতে নারাজ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ