সংবাদদাতা, বর্ধমান: চার বছরের শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে বর্ধমান মহিলা থানার পুলিস। ধৃতের নাম ছিদাম পরামানিক। বর্ধমান থানা এলাকায় ধৃতের বাড়ি। বর্ধমান মেডিক্যাল কলেজে শিশুকন্যার মেডিক্যাল পরীক্ষা করিয়েছে পুলিস। শুক্রবার ধৃতকে বর্ধমানের পকসো আদালতে পেশ করা হয়। ধৃতকে তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন পকসো আদালতের বিচারক বর্ষা বনসল আগরওয়াল। ধৃতের মেডিক্যাল পরীক্ষার জন্য ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে নির্দেশ দেন বিচারক।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ছিদামের বাড়িতে খেলতে যায় ওই শিশুকন্যা। সেখানেই শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালায় ওই বৃদ্ধ বলে অভিযোগ। বাড়ি ফিরে শিশুকন্যা বিষয়টি বাড়ির লোককে বলে। এরপরই পরিবারের লোকজন শিশুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে থানায় অভিযোগ দায়ের করা হয়।
আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার: আগ্নেয়াস্ত্র ও গুলি সহ তিনজনকে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিস। পুলিস জানিয়েছে, শুক্রবার ভোররাতে বেশ কয়েকজন রায়না থানার শ্যামসুন্দরের একটি রাইসমিলের পরিত্যক্ত ভবনে জড়ো হয়েছিল। খবর পেয়ে পুলিস ওখান থেকে তিনজনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে এক রাউন্ড গুলি ভরা পাইপগান, লোহার রড, লাঠি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি।