Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত

শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বৃস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে শালবনী থানা এলাকায়। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, নির্যাতিতার পরিবারের সঙ্গে অভিযুক্ত পারিবারিক সম্পর্ক রয়েছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই বাড়িতেই ছিল ওই শিশুকন্যা। সন্ধ্যার পর তাকে ভুলিয়ে গোয়ালঘরে নিয়ে যায় অভিযুক্ত। এরপর শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। সেই সময় মেয়ের চিৎকার শুনে গোয়ালে যান  মা। মেয়েকেক উদ্ধার করেন। এই ঘটনার পর  ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। শালবনী থানায় যোগাযোগ করা মাত্রই অভিযুক্তকে পুলিস গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিস জানিয়েছে, দোষ করলে কাউকে ছাড়া হবে না। 
সম্পর্কিত সংবাদ