Bartaman Logo
১০ জুন, ২০২৬

শিশুকে ঘাড়ধাক্কা

শিশুকে ঘাড়ধাক্কা
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লিফ্টে পোষ্যকে নিয়ে ঢুকতে নিষেধ করেছিল এক শিশু। তাতে কোনও পাত্তাই দেননি মহিলা। উল্টে ওই শিশুকে ঘাড়ধাক্কা দিয়ে লিফ্ট থেকে বের করে দেন। গ্রেটার নয়ডার এক আবাসনের এই ঘটনা ছবি ধরা পড়েছে লিফ্টের সিসি ক্যামেরায়। তার সূত্র ধরেই পুলিস আটক করে অভিযুক্ত মহিলাকে। জানা গিয়েছে, বুধবার গৌর সিটি ২-এর ১৪ তলায় এই ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, পোষ্যকে নিয়ে ওই মহিলা লিফ্টে ঢুকতেই শিশুটি ভয়ে কাকুতিমিনতি করতে থাকে। সঙ্গে সঙ্গে শিশুটিকে ধরে লিফ্ট থেকে বের করে দেন ওই মহিলা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ