Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শাশুড়ির মাথায় হাঁসুয়ার কোপ

শাশুড়ির মাথায় হাঁসুয়ার কোপ
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: পারিবারিক বিবাদের জেরে শাশুড়ির মাথায় হাঁসুয়ার কোপ মারার অভিযোগ বউমার বিরুদ্ধে। আহত শাশুড়ি মালদহ মেডিক্যাল কলেজ  হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে বৈষ্ণব নগর থানায় এলাকার দরিয়াপুর বিনপাড়া গ্রামে। চার বছর আগে ঊষা মণ্ডলের সঙ্গে বিয়ে হয় দরিয়াপুরের বিনপাড়ার রাজকুমার মণ্ডলের। বিয়ের পর থেকেই রাজকুমারের মা পদ্মারানির সঙ্গে গণ্ডগোল লেগেই থাকত ঊষার। রবিবার বিকেলে বাড়িতে ছিলেন না পদ্মারানি। সন্ধ্যার পর বাড়ি ফিরে আসেন। অভিযোগ, এরপরেই তিনি ঊষাকে গালিগালাজ করেন। শাশুড়ি -বউমার মধ্যে শুরু হয়ে যায় বচসা। রাগের মাথায় হাঁসুয়া তুলে শাশুড়িকে কোপ মারে ঊষা। জখমকে বেদরাবাদ গ্রামীণ হাসপাতাল থেকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তাঁর মাথায় তিনটে সেলাই পড়েছে।‌ বিষয়টি গড়িয়েছে থানা অবধি। যদিও অভিযোগ অস্বীকার করেছে ঊষা। তাঁর দাবি, শাশুড়ি আমাকে গালিগালাজ করে। প্রতিবাদ করতেই আমাকে মারধর করে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ