Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিশুদের ‘বসে আঁকো’য় প্রাণবন্ত বইমেলা

শিশুদের ‘বসে আঁকো’য় প্রাণবন্ত বইমেলা
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে প্রাণবন্ত হয়ে উঠল উত্তরবঙ্গ বইমেলা। শনিবার মেলা চত্বরে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতায় শামিল হয় ৩০০ শিশু। স্থানীয় কবিরা কবিতা পাঠ করেন। বিকেলে উত্তরবঙ্গ বইমেলা স্মারক সম্মান দেওয়া হয় উত্তরের দুই সাহিত্যিককে। শিলিগুড়ির রম্যাণী গোস্বামী এবং বালুরঘাটের সন্দীপন নন্দীকে সম্মান জানানো হয়। এরপর মঞ্চ থেকে দর্শকদের লাইভ অন কল নেন মেয়র গৌতম দেব। সেখানে শহরের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। রবিবার এবারের মতো মেলা শেষ। সেদিন সবচেয়ে বেশি ভিড় হবে বলেই মনে করছেন বইমেলা কমিটির আহ্বায়ক মধুসুদন সেন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ