Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিশু উদ্যান সংস্কারের দাবি

শিশু উদ্যান সংস্কারের দাবি
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে শীতলকুচি পঞ্চায়েত সমিতির শিশু উদ্যান। বাম আমলে শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠের দক্ষিণ প্রান্তে উদ্যানটি তৈরি হয়েছিল। ২০১৬ সালে উদ্যানটির দেখভালের দায়িত্বভার নেয় শীতলকুচি পঞ্চায়েত সমিতি। কিন্তু দীর্ঘবছর ধরে দেখভালের অভাবে উদ্যানটি বেহাল হয়ে পড়েছে। বাসিন্দারা জানিয়েছেন, বর্তমানে উদ্যানটি গবাদিপশুর বিচরণভূমি। ঝোপঝাড়ে ভরে উঠেছে। ভেঙে পড়ে রয়েছে শিশুদের খেলনা সহ বিশ্রামঘর। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা। শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ