Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিশু সহায়তা কেন্দ্রের উদ্বোধন বাহাদুরপুরে

শিশু সহায়তা কেন্দ্রের উদ্বোধন বাহাদুরপুরে
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: শনিবার জিয়াগঞ্জ থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত ভবনে একটি শিশু সহায়তা কেন্দ্রের উদ্বোধন হল। বাহাদুরপুর পঞ্চায়েত ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে এদিনের শিশু সহায়তা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হয়। এই অনুষ্ঠানে পঞ্চায়েত প্রধান, জিয়াগঞ্জ থানার এক পুলিস আধিকারিক, স্বেচ্ছাসেবী সংগঠনের আধিকারিক উপস্থিত ছিলেন। ছিল ওই পঞ্চায়েত এলাকার কিশোরীরাও। স্বেচ্ছাসেবী সংগঠনের এক আধিকারিক বলেন, এলাকার শিশু ও কিশোরীরা একটা সেফ স্পেস হিসেবে এই শিশু সহায়তা কেন্দ্র঩টি ব্যবহার করতে পারবে। তাছাড়াও এখানে তাদের শিশু অধিকারের বিষয়ে সেশন করানো হবে। জিয়াগঞ্জ থানার পুলিস আধিকারিক বলেন, সাইবার সিকিউরিটির বিষয়ে সেশন কর্মসূচিতে পুলিসের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা করা হবে। এদিনের অনুষ্ঠানের শেষে কিশোরীদের হাতে হেলথ কিট তুলে দেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ