Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

শর্ত মেনেই খুলছে আফগানিস্তানের সম্পূর্ণ মহিলা চালিত রেডিও স্টেশন

আন্তর্জাতিক নারী দিবসের আগে সুখবর। আফগানিস্তানের ‘রেডিও বেগমে’ আবারও শোনা যাবে নারী কণ্ঠ। দেশের একমাত্র মহিলা পরিচালিত এই রেডিও স্টেশনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ঘোষণা করেছে তালিবান সরকার।

শর্ত মেনেই খুলছে আফগানিস্তানের সম্পূর্ণ মহিলা চালিত রেডিও স্টেশন
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কাবুল: আন্তর্জাতিক নারী দিবসের আগে সুখবর। আফগানিস্তানের ‘রেডিও বেগমে’ আবারও শোনা যাবে নারী কণ্ঠ। দেশের একমাত্র মহিলা পরিচালিত এই রেডিও স্টেশনের  উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ঘোষণা করেছে তালিবান সরকার। যদিও এক্ষেত্রে ব্যাপারে ইসলামিক আইন এবং সাংবাদিকতার নীতি মেনে চলার শর্ত দিয়েছে তালিবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক। ২০২১ সালে আন্তর্জাতিক নারী দিবসে শুরু হয়েছিল রেডিও বেগমের পথচলা। মূলত মহিলাদের জন্যই অনুষ্ঠান সম্প্রচারিত করা হতো। মহিলাদের পড়াশোনায় উৎসাহ দেওয়া হতো। পাশাপাশি চলত গল্পের বই পাঠের আসরও। ফ্রান্স থেকে পরিচালিত হতো রেডিও স্টেশনটি। ২০২১ সালের আগস্টে আমেরিকা ও ন্যাটো বাহিনীকে হটিয়ে ক্ষমতা দখল করে তালিবান। তাদের শাসনে বিপন্ন নারী স্বাধীনতা। মহিলাদের জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ। ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়েছিল দেশের একমাত্র মহিলা চালিত রেডিও স্টেশনটিরও। এমনকী বাজেয়াপ্ত করা হয়েছিল সেখানকার কম্পিউটার, হার্ডডিস্ক, নথিপত্র, ফোন সহ প্রায় সবকিছুই। দীর্ঘ চার বছর পর শনিবার রাতে রেডিও বেগমের উপর জারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ