Bartaman Logo
১০ জুন, ২০২৬

শারীরিক সম্পর্ক না থাকলে পরপুরুষের সঙ্গে প্রেম পরকীয়া নয়: হাইকোর্ট

শারীরিক সম্পর্ক না থাকলে পরপুরুষের সঙ্গে প্রেম পরকীয়া নয়: হাইকোর্ট
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ভোপাল: পরপুরুষের প্রতি দুর্বল স্ত্রী। তাঁদের মধ্যে গড়ে উঠেছে প্রেমের সম্পর্ক। কিন্তু উভয়ের মধ্যে শারীরিক সম্পর্ক না থাকলে এই সম্পর্ককে পরকীয়া বলা যায় না। সম্প্রতি এক মামলায় এমনই মন্তব্য করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট।
Advertisement
স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের প্রেমের সম্পর্ক আছে। এই যুক্তিতে পারিবারিক আদালতে নির্দেশ মেনে স্ত্রীকে খোরপোশ দিতে অস্বীকার করেছিলেন স্বামী। সেই বিবাদ গড়ায় হাইকোর্টে। এই মামলায় মহিলার পক্ষে দাঁড়িয়েছে আদালত। শুনানিতে বিচারপতি বিচারপতি জিএস আলুওয়ালিয়ার মন্তব্য, পরকীয়ার আবশ্যিক শর্ত হল শারীরিক সম্পর্ক স্থাপন। কারও প্রতি ভালোবাসা থাকলেই তাকে পরকীয়া বলা যায় না। এর রেশ ধরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৪৪(৫) এবং ফৌজদারী দণ্ডবিধির  ১২৫(৪) ধারার কথা উল্লেখ করেন তিনি। যেখানে স্পষ্ট বলা হয়েছে, একমাত্র পরকীয়া লিপ্ত হয়ে পড়লে তবেই স্ত্রীর খোরপোশ বন্ধ করা যায়। তা না হলে নয়। যে কারণে ওই ব্যক্তিকে তাঁর স্ত্রী খোরপোশ দিতে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ