সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল ব্লকের শ্রীপুরে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন হল। সোমবার বিকেলে ওই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতি সভাপতি শ্যামলী সর্দার। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও অভীক বিশ্বাস, ব্লক স্বাস্থ্যাধিকারিক সহিদুল আলাম প্রমুখ। পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল বলেন, ‘সুস্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করতে ২০ লক্ষ টাকা খরচ পড়েছে। শ্রীপুর এবং হরিসিংহপুর গ্রামের বাসিন্দাদের গ্রামবাসীরা ওই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে নিয়মিত পরিষেবা পাবেন। এই সপ্তাহ থেকেই ওই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে সম্পূর্ণ পরিষেবা দেওয়া শুরু হয়ে যাবে।’



