Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রমিকদের দাবি মানল মালিকপক্ষ

শ্রমিকদের দাবি মানল মালিকপক্ষ
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তৃণমূল শ্রমিক সংগঠনের মধ্যস্থতায় রাজগঞ্জের কুকুরজান অঞ্চলে একটি পোলট্রি ফার্মের শ্রমিকদের দাবি মানল মালিকপক্ষ। শ্রমিকদের পিএফ, ইএসআই, সবেতন ছুটি, সরকার নির্ধারিত মজুরি, অস্থায়ী শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ নানা বিষয়ে বুধবার মালিকপক্ষের সঙ্গে বৈঠক হয়। ইতিমধ্যে সেখানে তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। আইএনটিটিইউসি’র জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে বলেন, শ্রমিকদের দাবি সংক্রান্ত চুক্তিপত্র মেনে নিয়েছে মালিকপক্ষ। শ্রমিক ইউনিয়নের মাধ্যমে শীঘ্রই আরও ১০ জন শ্রমিক নিয়োগ করা হবে বলে কথা দিয়েছে মালিকপক্ষ। একইসঙ্গে মালিকপক্ষ জানিয়েছে, এবছর থেকে শ্রমিকদের পিকনিকের জন্য অর্থ দেবে তারা। দেওয়া হবে পুজোর বোনাসও। এদিকে, জলপাইগুড়ি সদর হাসপাতালে নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে এদিন বৈঠক হয়। সেখানে একশোরও বেশি চুক্তিভিত্তিক কর্মী এদিন তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগ দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ