Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রমদপ্তরের অফিসে চুরি ও অগ্নিকাণ্ড, চাঞ্চল্য

শ্রমদপ্তরের অফিসে চুরি ও অগ্নিকাণ্ড, চাঞ্চল্য
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরে শ্রমদপ্তরের অফিসে চুরি ও অগ্নিকাণ্ড ঘটে গেল। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনাটি অফিসের এক কর্মীর নজরে আসে। অফিসের দরজা খুলতেই বেরিয়ে আসে ধোঁয়া। এতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে। ইসলামপুর দমকল কেন্দ্রে থেকে একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ডেপুটি লেবার কমিশনার দীপায়ন ভান্ডারি বলেন, রিসিভিং কাউন্টারের জানালাটি পুরাতন হয়ে গিয়েছিল। সেই জানালা ভেঙে চোর ভিতরে ঢুকেছিল। সেখান থেকে একটি ইনভার্টারের ব্যাটারি এবং একটি জলের পাম্প চুরি হয়েছে। ইনভার্টাররে সঙ্গে বিদ্যুতের সংযোগ ছিল। সেই সমস্ত বিদ্যুতের তার খোলার ফলে শর্টসার্কিট হয়ে আগুন লেগেছে বলে আমার ধারনা। কাউন্টারে থাকা বেশকিছু চিঠিপত্র পুড়ে গিয়েছে। একটি টেবিলও পুড়েছে। গত ফেব্রুয়ারিতে চুরির ঘটনা ঘটেছিল। সেবার কম্পিউটার চুরি হয়েছে। পুলিসে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু কোনও ফল হয়নি। এই দিনও অভিযোগ জানানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ