Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শরিকি বিবাদে তুফানগঞ্জে জখম ৩

শরিকি বিবাদে তুফানগঞ্জে জখম ৩
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: জমি থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে শরিকি বিবাদের জেরে বুধবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের বাঁশরাজা গ্রামে। বক্সিরহাট থানার বাঁশরাজায় এ ঘটনায় জখম হন উভয়পক্ষের তিনজন। জখমরা হলেন আনন্দ দাস, শান্তিরাম দাস ও স্বপন দাস। বর্তমানে প্রত্যেকেই তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  দুই পরিবারের তরফেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী আনন্দ দাস বলেন, আমাকে না জানিয়ে কাকা আমার জমি থেকে বাঁশ কেটে নিয়ে যাচ্ছিলেন। বাধা দিলে কাঠের বাটাম দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। পরবর্তীতে পরিবারের অন্যরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন শান্তিরামের ছেলে শুভম দাস। তিনি বলেন, ওরাই আমার বাবা, দাদাকে মারধর করেছে। ওঁদের বাঁচাতে গেলে আমার উপরও চড়াও হয়। থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ