Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএলে তিন নম্বরে ব্যাট করতে চান শ্রেয়স

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের মিডল অর্ডারের স্তম্ভ ছিলেন শ্রেয়স আয়ার। চার নম্বরে ব্যাট করতে নেমে ৫ ম্যাচে তাঁর সংগ্রহ ২৪৩। তবে আইপিএলে ব্যাটিং পজিশন বদলাতে চান তিনি।

আইপিএলে তিন নম্বরে ব্যাট করতে চান শ্রেয়স
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের মিডল অর্ডারের স্তম্ভ ছিলেন শ্রেয়স আয়ার। চার নম্বরে ব্যাট করতে নেমে ৫ ম্যাচে তাঁর সংগ্রহ ২৪৩। তবে আইপিএলে ব্যাটিং পজিশন বদলাতে চান তিনি। পাঞ্জাব কিংসের হয়ে তিন নম্বরে নামার ইচ্ছাপ্রকাশ করেছেন ভারতীয় তারকা। শ্রেয়সের কথায়, ‘টি-২০ ক্রিকেটে তিন নম্বরে জায়গা মজবুত করাই লক্ষ্য। আইপিএল মঞ্চকে সেভাবেই কাজে লাগানোর চেষ্টা করব।’ উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় টি-২০ দলে নিয়মিত নন শ্রেয়স। তিন নম্বর পজিশনে নজর কেড়ে জাতীয় দলে ফেরাই তাঁর লক্ষ্য।

Advertisement

গতবার শ্রেয়সের নেতৃত্বে আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে মেগা নিলামে পাঞ্জাব কিংসে ঠিকানা বদল করেছেন ভারতীয় তারকা। প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বভারও তাঁর কাঁধে। পাঞ্জাব কিংসকে প্রথম ট্রফি জেতানোই টার্গেট তাঁর। শ্রেয়সের কথায়, ‘ট্রফি জেতাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে পাঞ্জাব কখনও খেতাব জেতেনি বলে বাড়তি চাপ নেই। দলগতভাবে খেলাটা উপভোগ করতে চাই।’ এদিকে, পাঞ্জাব কিংসের নতুন কোচ রিকি পন্টিং। অজি তারকার প্রশিক্ষণে দিল্লি ক্যাপিটালসে তিন বছর খেলেছিলেন ভারতীয় তারকা ব্যাটার। পুরনো গুরুর সঙ্গে জুটি বেঁধে উচ্ছ্বসিত শ্রেয়স বলেন, ‘পন্টিং স্যারের সঙ্গে বোঝাপড়া খুবই ভালো। সেটা কাজে আসবে। উনি যেভাবে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ান, তা অসাধারণ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ