১২ কেজি ওজন বাড়িয়ে বিঠাবাঈয়ের চরিত্রে শ্রদ্ধা
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুক্তির অপেক্ষায় শ্রদ্ধা কাপুর অভিনীত ‘এঠা’। তামাশা নৃত্যশিল্পী বিঠাবাঈ নারায়ণ গাঁওকরের বায়োপিক এই ছবি ঘিরে উন্মাদনা তুঙ্গে দর্শক মহলে। প্রজেক্টের জন্য প্রায় ১০ থেকে ১২ কেজি ওজন বাড়াতে হয়েছিল শ্রদ্ধাকে। সদ্য মুক্তি পেয়েছে ছবির নতুন গান ‘সিন্দুর সে’। প্রেমের গানে শ্রদ্ধার সঙ্গে তাক লাগিয়েছেন অভিনেতা রণদীপ হুডা। তাঁদের কেমিস্ট্রি যে এই ছবিকে আলাদা অক্সিজেন দেবে, তা অনুমেয়। আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। উল্লেখ্য, এই ছবির সঙ্গেই মুক্তি পাচ্ছে সলমন খান অভিনীত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। দুই ছবির মধ্যে বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই চলবে। দু’টি ছবিই ইতিমধ্যে সেন্ট্রাল বোর্ডের ছাড়পত্র পেয়েছে। 

Advertisement