রণবীরের ‘প্রলয়’-এর লুক ফাঁস, এবার শ্যুটিং সেটে কড়া নিরাপত্তার বেড়াজাল
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সেট থেকে ফাঁস হয়েছিল শ্যুটিংয়ের ছবি। আর তার জেরেই এবার কড়া নিরাপত্তার পথে হাঁটল রণবীর সিংয়ের ‘প্রলয়’ ছবির নির্মাতারা। শোনা যাচ্ছে, কড়া নিরাপত্তার বেড়ায় তৈরি হচ্ছে ছবিটি। ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির পর রণবীরের পরের কাজ ঘিরে উৎসাহ তুঙ্গে অনুরাগীদের মধ্যে। এই আবহে জম্বি থ্রিলার ‘প্রলয়’-এর হাত ধরে বড়োপর্দায় ফিরছেন নায়ক। সদ্য তাঁর লুকের ঝলক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে সূত্রের খবর, সেই লুকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্যের। ফলে তা এভাবে ছড়িয়ে পড়লে ক্ষতি হবে সিনেমার। সে জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, যাতে কোনোভাবেই লুক ছড়িয়ে না পড়ে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর নতুন ছবি নিয়ে পর্দায় ফিরছেন রণবীর। 

Advertisement