‘আমি সুদর্শন নই। আমার মতো অত্যন্ত সাধারণ দেখতে কেউ যদি হিরো হতে পারে, সেটা তো ধরে রাখা কর্তব্য’, বলছিলেন শাহরুখ খান। মুক্তির অপেক্ষায় তাঁর আসন্ন ছবি ‘কিং’। সেই সিনেমার দ্বিতীয় গান ‘ড্যাডি কুল’ মুক্তি পেয়েছে সদ্য। মুম্বইয়ে সেই অনুষ্ঠানেই অভিনেতা বলেন, ‘আমি কিং করতে রাজি হয়েছি, কারণ আমি হিরো হতে চেয়েছি সবমসয়। তবে আমার বয়সে (৬১) এসে কেউ হিরো হতে পারে, এটা ভাবাই কঠিন। কিং সেটাই ভেবেছে। এখানে আমি কম বয়সি চরিত্রে অভিনয় করিনি। বরং আমার যা বয়স, তাতেই দেখা যাবে আমাকে।’ উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
Advertisement



