ভয় দেখিয়ে থামানো যাবে না— কনসার্ট থেকে সাফ বার্তা অভিনেতা, গায়ক দিলজিৎ দোসাঞ্জের। সদ্য মুম্বইয়ে কনসার্ট করেন দিলজিৎ। তবে তাঁর অনুষ্ঠান জুড়ে বোমার হুমকি দেওয়া হয়। তার জেরে নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছিল। মঞ্চে সেই প্রসঙ্গ তুলে দিলজিৎ বলেন, ‘বোমা মেরে দিলজিৎকে উড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে দিলজিৎকে থামানো। যাতে আমার অনুষ্ঠানে কোনো মানুষ না হয়। একটাই কথা বলতে চাই, এত সহজে তা করা যাবে না। এত আতঙ্ক সত্ত্বেও কত মানুষ ভিড় জমিয়েছেন। পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।’ দিলজিতের বার্তা, ‘আপনারা আমাকে বোমা মারতেই পারেন, তবে আমার ভালোবাসা কম হবে না।’
Advertisement



