Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শুরু কোচবিহার চলচ্চিত্র উৎসব

শুরু কোচবিহার চলচ্চিত্র উৎসব
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বৃহস্পতিবার থেকে শুরু হল কোচবিহার ফিল্ম সোসাইটির উদ্যোগে ও সিনে ক্লাব এবিএন শীল কলেজের সহায়তায় তিনদিনের ৪১তম কোচবিহার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবিএন শীল কলেজের বিদ্যাসাগর হলে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট পরিচালক রাজা সেন। উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার মেডিক্যাল কলেজের এমএসভিপি ডাঃ সৌরদীপ রায় এবং পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান জ্যোতিপ্রসাদ রায়। এছাড়াও ছিলেন এবিএন শীল কলেজের অধ্যক্ষ নিলয় রায়, কোচবিহার ফিল্ম সোসাইটির সহ সভাপতি পার্থসারথি ব্রহ্ম। 
Advertisement
সম্পর্কিত সংবাদ