Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শুরু হয়নি ধান বিক্রি

শুরু হয়নি ধান বিক্রি
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আনুষ্ঠানিকভাবে ২ নভেম্বর থেকে সহায়কমূল্যে ধান কিনতে নেমে পড়েছে জলপাইগুড়ি জেলা খাদ্যদপ্তর। কিন্তু সোমবার পর্যন্ত কোনও কৃষক ধান বিক্রি করেননি। জেলা খাদ্য নিয়ামক দাওয়া ওয়াংগেল লামা বলেছেন, আজ, মঙ্গলবার অফিস খুলবে। আবার ছটপুজোয় ছুটি। এর মধ্যে যে দু’দিন সময় পাওয়া যাবে, আমরা প্রচারে জোর দেব। জলপাইগুড়িতে এবার ধান কেনার টার্গেট পূরণে যথেষ্টই চাপে জেলা খাদ্যদপ্তর। কারণ, গতবার তারা লক্ষ্যমাত্রার অর্ধেক পরিমাণও ধান কিনতে পারেনি। সেকারণেই এবার জলপাইগুড়িতে ধান কেনার লক্ষ্যমাত্রা কমিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
Advertisement
সম্পর্কিত সংবাদ