Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শুরু বাঁকুড়া বইমেলা

শুরু বাঁকুড়া বইমেলা
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রবিবার ৪০ তম বাঁকুড়া বইমেলার সূচনা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে বর্তমানে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক চলছে। সেই কারণে অনাড়ম্বরভাবেই এদিন বইমেলা শুরু হয়। সূচনা লগ্নে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী সহ পুলিস ও প্রশাসনের আধিকারিকরা মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। জেলা গ্রন্থাগার আধিকারিক মার্শাল টুডু বলেন, এদিন বাঁকুড়া খ্রিস্টান কলেজ মাঠে বইমেলা শুরু হয়। এবারের মেলায় মোট ৮৮টি প্রকাশনী সংস্থা স্টল দিয়েছে। অন্যান্যবার সাড়ম্বরে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান হয়। এবার রাষ্ট্রীয় শোক চলার কারণে তা হয়নি। মেলার সূচনাপর্বে বাঁকুড়া শহরে একটি পদযাত্রারও আয়োজন করা হয়ে থাকে। এবার তাও করা হয়নি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ