সংবাদদাতা, পুরাতন মালদহ: মঙ্গলবার পুরাতন মালদহের সাহাপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম শম্ভু ঘোষ (৩৫)। তাঁর বাড়ি সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বাগানপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে শম্ভুবাবু মানসিক অবসাদে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রনি ঘোষ বলেন, আমাদের এলাকার এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মালদহ থানার পুলিস জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।



