সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের গণেশপাড়ায় মাটি মাফিয়াদের বিরুদ্ধে স্থানীয় একটি পুকুর ভরাটের অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে মালদহ থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে অভিযান করে। তখন ভরাট বন্ধ হয়ে বলে দাবি স্থানীয়দের। এনিয়ে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে।
Advertisement
সাহাপুর এলাকায় গণেশপাড়া প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ওই বিদ্যালয় সংলগ্ন এলাকায় কয়েকটি বাড়ি রয়েছে। স্থানীয়দের দাবি, বাড়িগুলির মাঝে এক বিঘার বেশি একটি পুকুর রয়েছে। ওই রাতে একাধিক ডাম্পার নিয়ে এসে পুকুর ভরাট শুরু হয়। বুধবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায় পুকুরের পাশে স্তূপ হয়ে মাটি জমা রয়েছে। পরে তা দিয়ে ফের ভরাটের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা। ভয়ে কেউ মুখ খুলতে রাজি হননি। তবে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক যুবক বলেন, রাত দশটার দিকে ডাম্পার নিয়ে এসে ভরাট শুরু হয়। গ্রামবাসীরা পুলিসকে খবর দেন। মাটি মাফিয়াদের অনেক গাড়ি এবং বাইক ছিল। পরে কি হল জানি না। এখন আপাতত ভরাট বন্ধ রয়েছে। এটা খতিয়ে দেখা উচিত।
পুরাতন মালদহ ব্লকের ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিপ্লব মণ্ডল বলেন, গ্রামের মধ্যে ভিতরে রয়েছে পুকুরটি। শুনেছি, পুলিস সেখানে অভিযান করেছিল। থানার উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। আমরা সব দিকে নজর রাখছি। জলাশয় ভরাট আটকানো হবে। ওই ব্লকে জলাশয় ভরাট নতুন বিষয় না। অভিযোগ, রাতে, বিশেষ করে বাইপাস এবং সাহাপুরে বেশি করে পুকুর ভরাট হয়। ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের ব্লক আধিকারিক বলেন, এর আগে একটি পুকুর পুনরুদ্ধার করা হল। আমরা ব্যবস্থা নেব। মালদহ থানার পুলিস জানিয়েছে, অভিযান হয়েছিল। দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে।